রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

এসআই মিরাজ মোল্লা। ছবি : কালবেলা
এসআই মিরাজ মোল্লা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। রূপগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন এসআই মিরাজ। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনা তদন্তাধীন রয়েছে। তবে অভিযুক্ত এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বাকি বিষয়গুলো পুলিশ সুপার তদারকি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X