চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা-ডিবি হারুনসহ তিনশ জনের নামে হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  ডিবি প্রধান হারুন। ছবি : কালবেলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিবি প্রধান হারুন। ছবি : কালবেলা

হত্যা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিবি প্রধান হারুনসহ তিন শতাধিক আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির কদমতলী থানায় ওই মামলাটি দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইমন (২৬) নামে এক যুবককে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমনের আত্মীয় সানি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি এফআইআরভুক্ত করা হয়েছে বলে কদমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে।

আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডিবি প্রধান হারুন অর-রশিদ, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, চান্দিনা উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, উপদেষ্টা অ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, হুন্ডা চোর শাহজাহান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস মিঠু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দীন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিনসহ ৫৫ জনের নাম উল্লেখ ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যার সঙ্গে জড়িত বলে মামলা করা হয়।

ওই মামলায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকেই আসামি করা হয়।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে আমরা মামলাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X