বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৬:২৬ এএম
অনলাইন সংস্করণ

এসএসসিতে ফল বিপর্যয়, স্কুলে এলাকাবাসীর তালা

এসএসসিতে ফল বিপর্যয়, স্কুলে এলাকাবাসীর তালা

নরসিংদীর বেলাবতে এসএসসির ফল বিপর্যয়ের কারণে স্কুলে তালা দিয়েছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার সররাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত এলাকাবাসী প্রধান শিক্ষক আবু হানিফসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন কিছু সময়। পরে তারা প্রধান শিক্ষককে ফল বিপর্যয়ের জন্য দোষারোপ করে বিদ্যালয় থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, নরসিংদীর বেলাবতে এসএসসি পরীক্ষায় এ বছর সবচেয়ে বেশি ফলাফল বিপর্যয় হয়েছে। এর মধ্যে মানবিক বিভাগে ফল বিপর্যয়ের পরিমাণ সবচেয়ে বেশি। শিক্ষকরা নিয়মিত পাঠদান না করায় এবং সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের কারণে সৃষ্ট সমস্যার কারণে পাঠদান নিয়মিত না হওয়ায় এ ফলাফল বিপর্যয় বলে অনেকে মনে করেন।

এলাকাবাসী জানান, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১২ পরীক্ষার্থী। এর মধ্যে ৭৫ জন অকৃতকার্য হয়, যার মধ্যে শুধু মানবিক বিভাগেরই রয়েছে ৭৩ জন।

প্রধান শিক্ষক আবু হানিফের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার পরই তিনি মোবাইল বন্ধ করে দেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফু বলেন, স্কুলের প্রধান শিক্ষক তার মনগড়া স্কুল পরিচালনা করেন। স্কুলের রেজাল্ট খারাপ হওয়ার জন্য তিনিই দায়ী। বিদ্যালয়ের বই বিক্রির টাকা তিনি আত্মসাৎ করেছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজা হক পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষকদের অবহেলার কারণেই এমনটি হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অতিরিক্ত মোবাইলে আসক্ত ও পড়ার টেবিলে না বসায় রেজাল্ট খারাপ করেছে। তবে কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের কারণও দায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X