সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন শেখ হাসিনা : মামুনুল হক

সিলেটে খেলাফত মজলিসের উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা
সিলেটে খেলাফত মজলিসের উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। ছবি : কালবেলা

শেখ হাসিনা ভারতে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতা চিরস্থায়ী ধরে রাখার চেষ্টা করেছিল। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জোর করে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। সাবাশ বাংলাদেশ। স্বৈরাচারী, ফ্যাসিবাদী, গুম ও হত্যাকারীরা যদি আবার ওঠার চেষ্টা করে আমরা আবারও রাজপথে নামবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহদের স্মরণে এবং বিচারের দাবিতে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রায় ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে দেশ শাসন করেছে। পরিশেষে ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন। দেশের শতকরা ৯০ ভাগ মানুষের কাছে শেখ হাসিনা ধিক্কৃত মানুষ। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। মত পার্থক্য থাকবে কিন্তু সংঘাত থাকবে না। মতপার্থক্য থাকবে কিন্তু আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেবার কাজ চালিয়ে যেতে চাই। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত সফলতা চাই তাহলে ন্যায় ও ইনসাফ নিয়ে ইসলামকে সঙ্গে রাখতে হবে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই স্যার সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে। স্বাধীনতার ২০-৩০ বছর আগে মৃত্যুবরণকারী ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ বিরোধী রবীন্দ্র সংগীত জাতীয় সংগীত হতে পারে কিনা দেখতে হবে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ছাত্র-জনতার সঙ্গে ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।

মামুনুল হক বলেন, এখন সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি সর্বস্তরের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পেরে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকার হটিয়েছে। এর ফলে নতুন বাংলাদেশ গড়ার উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি সিলেটে নিহত সাংবাদিক এটিএম তুরাব, শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্ধ সেন এবং গোলাপগঞ্জসহ ছাত্র আন্দোলনে সব নিহতদের মাগফিরাত কামনা করে সুষ্ঠু বিচার ও তাদের পরিবারের ক্ষতিপূরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতা উল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান কাসেমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X