নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হাতিয়ায় ৪টি মাছ ধরার ট্রলারডুবি, ৩০ জেলে নিখোঁজ 

ফাইল ফটো
ফাইল ফটো

নোয়াখালীতে বঙ্গোপসাগরের প্রবল ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে প্রায় তীর ঘেষে আসা ৪টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জনেরও অধিক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের সবার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার আমতলিসহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে নিখোঁজ জেলেদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমতলী ঘাটের ১টি, বুড়ির দোনা ঘাটের ২টি এবং কাদেরিয়া ঘাটের ১টি। এছাড়া আরও কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

হাতিয়ার ট্রলার মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান জানান, সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে নিরাপদে ফিরতে গিয়ে ট্রলারগুলো ডুবে যায়। বেশিরভাগই মাছ ধরার ছোট ছোট ট্রলার ছিল। প্রাথমিকভাবে চারটি ট্রলার ডুবে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে অনেকগুলো ট্রলার ডুবে যাওয়ার তথ্য আসছে আমাদের কাছে। অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বেশি দূর যাওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X