রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দুই যুগ পর বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার’

ঐতিহ্যবাহী বিরেন্দ্র খালের আগে ও পরের চিত্র। ছবি : কালবেলা
ঐতিহ্যবাহী বিরেন্দ্র খালের আগে ও পরের চিত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ-হাজীগঞ্জ উপজেলায় প্রবাহিত ঐতিহ্যবাহী বিরেন্দ্র খাল দীর্ঘদিন পর আবার প্রাণ ফিরে পাচ্ছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটি ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করছেন স্থানীয়রা। যাদের মধ্যে রয়েছে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

গত ২৮ আগস্ট থেকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে খালটির কোনো সংস্কার না হওয়ায় ময়লা ও বর্জ্য জমে পানিপ্রবাহ বন্ধ হয়েছিল। এতে এলাকায় জলাবদ্ধতা ও দুর্গন্ধসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রচেষ্টায় খালটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মানুষকে বিভিন্নভাবে উপকৃত করবে।

সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন পর খালটি তার পুরনো রূপ ফিরে পাবে। এক সময় খালের পানিতে গোসল করা ও গৃহস্থালির কাজ করা যেত, এমনকি খালটিতে ছোট-বড় নৌকাও চলত। তবে দখল ও দূষণের কারণে খালটি অনেক আগেই নালায় পরিণত হয়েছিল। স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ খালের পুনর্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

খাল পরিষ্কার করার কাজে অংশ নেওয়া রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক বলেন, দুই যুগের বেশি সময় ধরে খালটি সংস্কার করা হয়নি। এবারের বন্যায় ময়লা ও বর্জ্যের কারণে পানিপ্রবাহ আটকে গিয়ে অনেক মানুষ পানিবন্দি হন। আমরা গ্রামের যুবকরা একত্র হয়ে প্রাথমিকভাবে খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি, এর সুফল দ্রুতই পাওয়া যাবে।

পরিকল্পনা অনুযায়ী, খালের কাজ সম্পূর্ণ শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। তবে ইতোমধ্যে পানিপ্রবাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় দুর্গন্ধ কমার আশ্বাস দিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X