টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নায়েবের চেয়ারে স্থানীয় যুবক, ঘুষ ছাড়া ফাইল নড়ে না

টাঙ্গাইলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ভূমি অফিসে নায়েবের চেয়ারে বসে কাজ করা স্থানীয় যুবক শুভ ভৌমিক। ছবি : কালবেলা
টাঙ্গাইলে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ভূমি অফিসে নায়েবের চেয়ারে বসে কাজ করা স্থানীয় যুবক শুভ ভৌমিক। ছবি : কালবেলা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ভূমি অফিসে নায়েবের চেয়ারে বসে তার দাপ্তরিক কাজ করেন শুভ ভৌমিক নামে স্থানীয় এক যুবক। এ ছাড়া নায়েব নুরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতিরও অভিযোগ উঠেছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ফাইলে নায়েবকে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ঘুষ দিতে হয়।

সরেজমিনে দেখা যায়, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নায়েব নুরুল ইসলাম অফিসে নেই। তার অবর্তমানে স্থানীয় যুবক তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছেন। অন্যপাশে নুরুল ইসলামের এক সহকর্মী কাজে ব্যস্ত।

স্থানীয়রা বলেন, সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন নায়েব নুরুল ইসলাম। আবার কেউ অর্থ দিয়ে জমির খারিজ করে নেন। এতে জমির মালিকদের মধ্য বিবাদ সৃষ্টি হচ্ছে। জমির ওয়ারিশদের মধ্যে অর্থের বিনিময়ে কাজ করেন তিনি। কেউ টাকা না দিলে তিনি কোনো কাজই করেন না এবং কাগজপত্র তালাবদ্ধ করে রেখে দেন। দৃশ্যটা এমন যে, এই ভূমি অফিসের চৌকাঠ পার হলেই সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভূমি কর্মকর্তা নুরুলের নিজের তৈরি করা আইন মানতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তিনি সরাসরি জমির নামজারি করতে গিয়ে বিড়ম্বনার পড়েছেন। সব কাগজপত্র ঠিক থাকার পরও আমাকে অনেক আগের মালিকদের ওয়ারিশ সনদ এনে দিতে বলা হয়। যার কারণে কাজটি হয়নি। অফিসে কে আসল নায়েব তাই তো ভালো করে জানি না। নুরুল না স্থানীয় যুবক শুভ। যে কয়েক দিন অফিসে এসেছি একই চেয়ারে একদিন নুরুলকে বসতে দেখি, আবার আরেক দিন স্থানীয় যুবককে বসতে দেখি।

ভূমি অফিসের কাজ করা ওই যুবক শুভ ভৌমিক বলেন, আমি দুই বছর ধরে এ অফিসে কাজ করছি। নায়েবের অনুপস্থিত বা উপস্থিতিতে আমি বিভিন্ন কাজ করে থাকি।

অফিস সহায়ক জুলফিকার আলী বলেন, নায়েবের টাঙ্গাইলে বাসা রয়েছে এটুকু জানি। তবে বিস্তারিত কিছু জানি না। তিনি ওই খান থেকে এসে এখানে অফিস করেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমি জানি না। টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই যুবক যদি সেখানে কাজ করে থাকেন তাহলে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

নির্দেশনা থাকলেও মানেননি ফেনীতে জোটের এই ৪ প্রার্থী

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

১০

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

১২

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

১৩

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৪

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৫

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

১৬

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

১৭

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি কিনবেন?

১৮

স্বর্ণের দাম দুনিয়ার সব রেকর্ড ছাড়াল

১৯

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X