বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জাল ফেলে খোঁজা হচ্ছে থানার লুট হওয়া অস্ত্র

বগুড়ার করতোয়া নদীতে জাল ফেলে খোঁজা হচ্ছে থানার লুট হওয়া অস্ত্র। ছবি : কালবেলা
বগুড়ার করতোয়া নদীতে জাল ফেলে খোঁজা হচ্ছে থানার লুট হওয়া অস্ত্র। ছবি : কালবেলা

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের সন্ধানে জাল ফেলে করতোয়া নদীর তিন কিলোমিটারজুড়ে তল্লাশি করেছে পুলিশ। তিন ঘণ্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রিজ পর্যন্ত করতোয়া নদীতে এই তল্লাশি চালানো হয়। বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে বগুড়া সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানা পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে আশ্রয় নেন। এসময় থানার অন্যান্য মালামালের সঙ্গে লুট করা হয় ৩৯টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার করা হয় ১৩টি অস্ত্র। এখনো ২৬টি অস্ত্র পাওয়া যায়নি। যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকার পরেও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে না। পুলিশের ধারণা খোয়া যাওয়া অস্ত্র নদীতে ফেলে দেওয়া হতে পারে। এ কারণে নদীতে তল্লাশি চালানো হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম কালবেলাকে বলেন, চেলোপাড়া থেকে এসপি ব্রিজ পর্যন্ত নারুলী ফাঁড়ি এবং এসপি ব্রিজ থেকে ভাটকান্দি পর্যন্ত বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে জাল দিয়ে তল্লাশি করে একটি অস্ত্রও পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X