মহেশখালী( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মহেশখালীতে একদিনের ব্যবধানে ২ খুন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের মহেশখালীতে একদিনের ব্যবধানে দুই ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাতে অনলাইনে জুয়া খেলার ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে খুন হন জোবাইর নামে এক কিশোর। এর আগের দিন মঙ্গলবার (১ অক্টোবর) বড় মহেশখালীতে কাইছার হামিদ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

নিহত জুবায়ের (১৬) উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটার মানিক বৈদ্যর ছেলে এবং কাইছার হামিদ বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে অনলাইন জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে মুহাম্মদ রিদোয়ান ছুরিকাঘাত করে জুবায়েরকে। গুরুত্বর আহত জুবায়েরকে চিকিৎসার জন্য আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যায়।

অন্যদিকে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গ্রামের ধানক্ষেতে একটি অজ্ঞাত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশটির মুখের অবস্থা বিকৃত হওয়ায় পরিচয় জানতে পারেনি। পরে মরদেহের গলায় পেঁচানো লুঙ্গিতে একটি ফোন পাওয়া যায়। সেটির সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশটি কাইছার হামিদ বলে শনাক্ত করে পুলিশ এবং নিহতের পরিবার ।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহেশখালীতে পরপর দুজন খুন হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আরেকটি এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X