যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

যশোরের সদর উপজেলায় সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম সাগর (৩৫) বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতোপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১০/১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় কারাগার থেকে মুক্তি পান।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X