পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি: কালবেলা
পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি: কালবেলা

সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মহীন অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য পঞ্চগড়ে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে ন্যাশনাল ব্যাংকের পঞ্চগড় শাখার আয়োজনে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মহীন অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসানাত মো হামিদুর রহমান, আরিফ হোসেনসহ ব্যাংকটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় অসহায় দুস্থ ও কর্মহীনদের সামাজিকভাবে সচ্ছল এবং স্বাবলম্বী করতে ন্যাশনাল ব্যাংক দেশব্যাপী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে আসছে। যাতে করে তারা সংসার পরিচালনার ক্ষেত্রে অবদান রাখতে পারে। বর্তমান সরকার নারীবান্ধব। সে কারণে নারীরা যেন পিছিয়ে না পড়ে তা সবসময় খেয়াল রাখতে হবে। আগামীতেও ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X