মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজারকে আটক করে যৌথবাহিনী। ছবি : কালবেলা
অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিজারকে আটক করে যৌথবাহিনী। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর থেকে একটি দেশীয় একনলা সুটারগান উদ্ধারসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অস্ত্রটি উদ্ধারে অভিযান চলায় যৌথবাহিনী। মুজিবনগর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

আটক সাবেক ইউপি সদস্যের নাম মিজানুর রহমান মিজার। তিনি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফজুল হকের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, আটক মিজানুর রহমান মিজারের বাড়িতে অস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তার বাড়িতে পুলিশের সহযোগিতায় যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে। জিজ্ঞাসাবাদে মিজার তার বাড়িতে অস্ত্র আছে বলে স্বীকারোক্তি দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি গোয়াল ঘরের পাশে গর্ত খুঁড়ে মাটির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। মিজারকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১০

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১১

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১২

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৩

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৪

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৫

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৭

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৮

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৯

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

২০
X