মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সাইদুল ইসলাম ও আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

হাঁটু পানিতে রিকশায় চড়ে ভাইরাল চসিক মেয়র

হাঁটু পানিতে রিকশায় করে বাসায় যাচ্ছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
হাঁটু পানিতে রিকশায় করে বাসায় যাচ্ছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট ও বাসা বাড়ি থেকে দুই দিনেও পানি নামেনি। টানা জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

এসব এলাকার মতো নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাড়ির উঠান ও সামনের সড়কেও দ্বিতীয় দিনের মতো পানি জমেছিল। এ অবস্থায় মেয়র মূল সড়ক থেকে তার বাড়ির আঙ্গিনা পর্যন্ত যান রিকশায় চড়ে। পানি থেকে বাঁচতে মেয়রের রিকশায় চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা রীতিমত ভাইরাল হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকালে এ ভিডিও ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তা প্রায় হাঁটু সমান পানিতে ডুবে আছে। মেয়রকে বহনকারী একটি রিকশা সেই পানি পেরিয়ে বাড়িতে প্রবেশ করে। মেয়রের রিকশার পাশে ও পেছনে লোকজন ছিলেন। একজনকে ছাতা ধরে থাকতে দেখা যায়।

এসময় মেয়র রেজাউলকে হাস্যজ্জল ভঙ্গিতে রিকশায় বসে থাকতে দেখা যায়। নগরের টাইগারপাসে নগর ভবনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে বাসায় ফেরার পথে এ অবস্থা সৃষ্টি হয় বলে জানিয়েছে একটি সূত্র।

আরও পড়ুন: বৃষ্টির পানিতে তলিয়ে গেল মেয়রের বাড়ি!

নগরে জলাবদ্ধতার জন্য সিডিএকে ইঙ্গিত করে মেয়র রেজাউল সাংবাদিকদের বলেন, নগরের চাক্তাই খালে মাটি উত্তোলন হয়েছে কি হয়নি আপনারা দেখেন, বির্জা খালে মাটি উত্তোলন হয়ে কি না দেখেন। এগুলো তো দৃশ্যমান জিনিস। পানিগুলো যাবে কোন দিকে? কাজেই রাস্তার ওপর এটা গড়াবে। এ মুহূর্তে আমার দাবি হচ্ছে শুষ্ক মৌসুমে খাল খনন করতে হবে। এক কথায় মাটি উত্তোলন করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে।

এর আগে শুক্রবার (৪ আগস্ট) টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীতে। ওইদিন সকাল থেকেই মেয়র রেজাউলের বাড়ি ও সড়ক ডুবে যায় হাঁটু পানিতে। সঙ্গে পানিতে তলিয়ে যায় মেয়র রেজাউলের এলাকা বহদ্দারহাট, চান্দগাঁওসহ চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা।

এদিকে চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেতের পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কার কথা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X