মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইজারা বাতিল হলেও ২ দিনের জন্য বসছে কুন্ডুবাড়ির মেলা

মাদারীপুরের কালকিনির কুন্ডুবাড়ির মেলা। ছবি : সংগৃহীত
মাদারীপুরের কালকিনির কুন্ডুবাড়ির মেলা। ছবি : সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনার পর মাদারীপুরের কালকিনিতে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা দুদিনের জন্য বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার বিপক্ষের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল রোববার (২৭ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বী এবং মেলার পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে স্থানীয় কয়েক ব্যক্তির আপত্তির মুখে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেন কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ে ঐতিহ্যবাহী মেলাটি দুদিনের জন্য হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে পৌরসভা থেকে যাকে ইজারা দেওয়া হয়েছে, সেটি বাতিলই থাকছে। যারা কালীপূজার আয়োজন করেছে, তারাই মেলা পরিচালনা করবে। রোববার জেলা প্রশাসন থেকে সার্বিক সব বিষয় লিখিত জানানো হবে।

স্থানীয়রা জানান, আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও কালীপূজা। এ উৎসব ঘিরে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা হয়। প্রায় ২৫০ বছর ধরে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হলেও এবার স্থানীয় ১২ ব্যক্তি ৯টি কারণ উপস্থাপন করে মেলা বন্ধের দাবি জানান। পরে কালকিনি পৌরসভা ও উপজেলা প্রশাসন সভা করে গত বৃহস্পতিবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X