মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সভায় বৈষম্যবিরোধী নেতাকে হাতুড়িপেটা

আহত মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত
আহত মাসুম বিল্লাহ। ছবি : সংগৃহীত

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংগঠনের কমিটি গঠনের পর থেকেই স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বুধবার এনসিপির কর্মী সম্মেলনের সময় হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র দাবি করেছে, এই হামলার জন্য হাসিবুল্লাহ গ্রুপের সদস্যরাই দায়ী। আহত মাসুম বিল্লাহকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর শাখার আহ্বায়ক নেয়ামতউল্লাহ বলেন, আজকে এনসিপির একটি সভা ছিল। এই সভায় সন্ত্রাসীরা হামলা করে। এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানাবিধভাবে ঢুকেছে। এরা আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য এনসিপিতে সদস্য পদ গ্রহণ করে। এই কারণে জেলা এসসিপি কমিটি যখন গঠন করা হয়, তখন আমরা এই কমিটি প্রত্যাখ্যান করি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কালবেলাকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারা কেন হামলা করেছে তদন্তের পরে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X