শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

আক্রমণের শিকার মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া
আক্রমণের শিকার মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়াকে গুলি করে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে নয়াপুর এলাকায় তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া বাদী হয়ে সোনারগাঁ থানার অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে মঙ্গলবার দুপুরে তিনি ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দেওয়া শেষে দ্বিতীয় তলা থেকে রাস্তায় পৌঁছালে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ৩টি মোটরসাইকেলে ৬ যুবক আসে। এ সময় এক মোটরসাইকেল থেকে এক যুবক ৪ রাউন্ড গুলি ছুঁড়ে তাকে হত্যাচেষ্টা করে। গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানকে অশ্লীল ভাষায় গালাগাল করে যায় তারা। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান হুমায়ুন।

এলাকাবাসী জানায়, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে চলতি বছরের ৮ জানুয়ারি মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান শিপলু সমর্থক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় সোনারগাঁ থানায় উভয় পক্ষের মামলা দায়ের করা হয়। সেই থেকে উভয় পক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভ থেকেই গুলির ঘটনা ঘটতে পারে।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া জানান, আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ৬ যুবক এসে রাস্তার মধ্যে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে আমাকে হত্যাচেষ্টা করে। গুলি ছোঁড়ার একপর্যায়ে দৌড় দেওয়ার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

অভিযুক্ত তায়েব শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যান সাহেবকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যান একজন ভালো মানুষ। তিনি চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। গুলি ছুঁড়ে হত্যাচেষ্টার অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X