সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪২ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে অস্ত্র নিয়ে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলাকারী একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। এর আগে শনিবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ফতুল্লা থানার বড় নগর এলাকার ওয়ালি উল্লাহ মিয়ার ছেলে। তিনি সোনারগাঁ থানা যুবলীগের সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

সনদ বড়ুয়া জানান, জাহিদুল ইসলাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা তৈরি করে সোনারগাঁ এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াতেন। তার এসব অপকর্মের জন্য ২০১৮ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে সখ্য তৈরি করেন।

এমপি কায়সার ও তার পিএস মাসুমের মদদে জাহিদুল ইসমলাম সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার উসকানিদাতা ও অস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর হামলা করেন জাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে ২০২২ সালের করা সোনারগাঁ থানায় দুটি ও চলতি বছরের ২২ আগস্ট ফতুল্লা থানায় একটি ও ২৫ আগস্ট ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X