কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঘটনার ২০ বছর পর চারজনের মৃত্যুদণ্ড

ঘটনার ২০ বছর পর চারজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম নামের একজনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আ. মালেক এর ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আ. মালেক ও মৃত আ. রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়- ২০০৩ সালের ৩১ আগস্ট বেলা সাড়ে ১০টায় মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে আসামিরা মনিরুল ইসলামকে রামদা দিয়ে পেটে ও পাজরে কোপ দিয়ে জখম করেন। কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় মনিরুল।

আরও পড়ুন: নাশকতা মামলায় বিএনপির ৬ নেতা গ্রেপ্তার

এ ব্যাপারে মনিরুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে ইউসুফ মিয়া, খোকন মিয়া, আ. মালেক, মফিজুল ইসলাম, তাজুল ইসলাম, খোরশেদ আলম, চারু মিয়া, সিদ্দিকুর রহমান, আ. রহিম, আনিছুর রহমান, আবুল কাশেম, সহিদ মিয়া, কানু মিয়া, জাকির মিয়া, মালু মিয়া, বাদশা মিয়া গংদের বিরুদ্ধে দণ্ড বিধির ১৪৩/৪৪৭/৩০২/৩২৪/৪২৭/৩৭৯/১১৪ ধারার বিধানমতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল ফারুক, মো. নাছির উদ্দিন ও মো. বেলায়েত হোসেন ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৪ এর ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যার অভিযোগপত্র নং-৫৫)। মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানির পর আসামি ইউসুফ মিয়া, খোকন মিয়া, আ. মালেক ও মফিজুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আ. মালেক ও মফিজুল ইসলামকে দণ্ড বিধির ১৪৯/৩০২ ধারা এবং আসামি ইউসুফ ও খোকন মিয়াকে দণ্ড বিধির ৩০২ ধারায় দোষী সাবস্থ্য করে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং বাকিদের খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X