নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় যুবদলের ১২ নেতাকর্মীর পদত্যাগ

কুমিল্লার নাঙ্গলকোটে যুবদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
কুমিল্লার নাঙ্গলকোটে যুবদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি বাতিল করে তৃণমূল ও কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবিতে ১২ নেতাকর্মী পদত্যাগ করেছে।

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা যুবদল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌরসভা যুবদল।

এ সময় গঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ৭ জন ও পৌরসভা যুবদলের ৫ জনসহ ১২ জন নেতাকর্মী আগের কমিটি থেকে পদত্যাগ করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পদত্যাগী ৩নং যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ চেয়ারম্যান ও যুবদল নেতা এসএম নাছির উদ্দিন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে এবং গঠনতন্ত্রের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ২০২৩ সালের ২২ মে উপজেলা যুবদলের ৬৫ সদস্যের একটি পকেট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকে তারা আজ পর্যন্ত কোনো ইউনিয়ন, ওয়ার্ড ও এলাকায় যুবদলের কোনো অনুষ্ঠান করতে পারেনি। সম্মেলন না করে ঘরে বসে প্যাড সর্বস্ব কিছু ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। তাই এ কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

এ সময় তারা তদন্ত কমিটি গঠন করে এবং মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাই করে ত্যাগী কর্মীদের দিয়ে উপজেলা যুবদলের কমিটি দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের পদত্যাগী যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মাহমুদ কিরন, যুবদল নেতা জসিম উদ্দিন চেয়ারম্যান, যুবদল নেতা আশ্রাফুল আলম উজ্জল, যুগ্ম আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর মন্টু, যুবদল নেতা তারিকুল ইসলাম, সদস্য শহীদুল ইসলাম, যুবদল নেতা লোকমান হোসেন, নিজাম উদ্দিন, কাজী কামরুজ্জামান, নিজাম উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল ও জাকের হোসেন মিয়াজী প্রমুখ।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, বর্তমানে কমিটি দেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। আগের দেওয়া কমিটির বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের জানালে বিষয়টি খতিয়ে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু-নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১০

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১১

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১২

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

১৩

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে

১৪

ঢাবিতে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের সহায়তায় ডাকসুর নানা উদ্যোগ

১৫

বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর

১৬

দ্রুত পণ্য খালাস নিশ্চিতে এনবিআর চেয়ারম্যানকে চিটাগাং চেম্বার সভাপতির চিঠি

১৭

আলমারিতে লুকিয়ে থাকা সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৮

টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

১৯

বরিশালে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ৪০ কিলোমিটারজুড়ে থাকবে মানবপ্রাচীর

২০
X