সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে ৫ যুবক আটক

বিজিবির হাতে আটক পাঁচ যুবক। ছবি : কালবেলা
বিজিবির হাতে আটক পাঁচ যুবক। ছবি : কালবেলা

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক পাঁচজন হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজী মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রহ্মণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলি এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির কাছে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে। তাদের মধ্যে দুজনের কাছে বাংলাদেশি এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটক পাঁচজন জানিয়েছেন, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১০

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১১

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১২

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৩

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৪

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৫

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৭

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৮

ভলিবলের কামাল আর নেই

১৯

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

২০
X