ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে জামায়াতের সহযোগিতায় নতুন ঘর পেলেন সুধীর রঞ্জন মজুমদার

ফেনীর দাগনভূঞায় জামায়াতের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন হিন্দু পরিবারের ঘর বিতরণ। ছবি : কালবেলা
ফেনীর দাগনভূঞায় জামায়াতের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতন হিন্দু পরিবারের ঘর বিতরণ। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত এক সনাতন হিন্দু পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে এ ঘরটির উদ্বোধন করেন ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতারা।

জামায়াত সূত্রে জানা যায়, উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের করুনা ডাক্তার বাড়ির সুধীর রঞ্জন মজুমদারের বিগত বন্যায় ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে জামায়াতে ইসলামী নেতারা। পরে জামায়াতের নেতারা বিভিন্ন মহল থেকে অর্থ সংগ্রহ করে দরিদ্র সুধীর রঞ্জন মজুমদারের বাড়িটির নির্মাণকাজ শেষ করে সোমবার তা উদ্বোধন করে দিয়ে এসেছে।

ঘর পাওয়া সুধীর রঞ্জন মজুমদারের ছেলে অনিক মজুমদার কালবেলাকে জানান, আমরা জামায়াতে ইসলামী সহযোগিতায় নতুন ঘর পেয়ে অনেক খুশি হয়েছি। এ জন্য জামায়াত নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিল কালবেলাকে জানান, জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল। এ দল জনগণের জন্য কাজ করে।

ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম খলিল, সেক্রেটারি ডাক্তার মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইনসহ স্থানীয় জামায়াত ইসলামীর নেতারা।

বন্যাকালীন সময় ও পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন কার্যক্রম ইয়াকুবপুর ইউনিয়নব্যাপী সাড়া জাগায়। তারই ধারাবাহিকতায় বন্যা পরবর্তী বিভিন্ন পরিবারের পুনর্বাসন ও সংস্কার কার্যক্রমে ইউনিয়ন জামায়াতের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা সুধীর রঞ্জন মজুমদারকে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নতুন ঘর উপহার দিতে পেরে আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X