মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিজয়মেলার স্থান পরিবর্তন, পেছাল সময়ও

চট্টগ্রামে বিজয়মেলার ডেকোরেশনের কাজ চলছে। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিজয়মেলার ডেকোরেশনের কাজ চলছে। ছবি : কালবেলা

চট্টগ্রামে আবারও পরিবর্তন হচ্ছে বিজয়মেলার স্থান। প্রথমে নগরের আউটার স্টেডিয়ামে এ আয়োজন করতে গিয়ে আলোচনার মুখে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ‘অজানা’ কারণে সেই স্থানেও মেলা না করার সিদ্ধান্ত হয়েছে। এখন নতুন সিদ্ধান্ত হয়েছে- বিজয়মেলা বসবে কাজীর দেউড়ির সেই ‘পরিত্যক্ত’ শিশুপার্কে। এদিকে বারবার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পিছিয়েছে উদ্বোধনও। আগামী ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার।

তিনি জানান, ‘মেলার স্থান আবারও পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজীর দেউড়ির শিশুপার্কের খালি জায়গায় বসানো হচ্ছে। মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর বিজয়মেলা শুরু হবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয়মেলার আয়োজন করা হচ্ছে। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাত দিনব্যাপী মেলার সিদ্ধান্ত হয়। মেলার স্টল স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X