চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শীতে কাবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৮-এর ঘরে

তীব্র শীতেও জীবিকার তাগিদে শ্রমজীবীরা। ছবি : কালবেলা
তীব্র শীতেও জীবিকার তাগিদে শ্রমজীবীরা। ছবি : কালবেলা

শীত কাবু দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রি। পরে সকাল ৯টায় তাপমাত্রার পারদ নামে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ১৫ ডিসেম্বরের পর এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপর ২০ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ জেলার শীতার্ত মানুষের জন্য জেলা পরিষদ থেকে ১৫ লাখ টাকার শীতবস্ত্র কেনার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র শিগগিরই আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১০

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১১

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১২

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৩

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৪

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৭

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৮

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

১৯

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

২০
X