রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইফতি হক সৌরভ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইফতি হক সৌরভ। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলার এজাহারনামীয় আসামি।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মো. ইফতি হক সৌরভ। তিনি রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে। এ ছাড়াও তিনি রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিত আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইফতি হক সৌরভকে আসামি করা হয়।

এ ছাড়াও, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিএনটি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকেন। ওই সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে শিক্ষার্থীদের জখম করে।

এ ঘটনায় গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলাতেও ইফতি হক সৌরভ এজাহারনামীয় আসামি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ইফতি হক সৌরভকে ১৩ ডিসেম্বর রাতে বড়পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১০

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১১

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১২

মারা গেলেন জামায়াত নেতা

১৩

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৪

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১৬

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১৭

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

১৮

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

২০
X