মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত যানবাহন। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত যানবাহন। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও ঢাকাগামী তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অ্যাসিসট্যান্ট মো. আফতাব উদ্দীন।

আহতরা হলেন, মোটরসাইকেলচালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘি গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।

স্থানীরা জানান, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মো. আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১০

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১১

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১২

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৩

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১৫

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

১৬

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

১৭

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

১৮

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

২০
X