সিলেট ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে আজহারীর মাহফিল শেষে ৭৪ জিডি, আটক ১০

ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরির ঘটনায় আটক ১০ জনের মধ্যে ৯ জন। ছবি : কালবেলা
ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরির ঘটনায় আটক ১০ জনের মধ্যে ৯ জন। ছবি : কালবেলা

সিলেট নগরের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন।

পুলিশ জানায়, মাহফিলে আসাদের মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। সাধারণ ডায়েরি সূত্র ধরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চার নারীকে স্বর্ণ ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরাণ থানায় ৭৪টি জিডি ও দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন।

কালবেলা/এসআই/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X