তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

মাঘের শীতে ভয়াবহ অবস্থা পঞ্চগড়ে, একদিনে কমেছে ৫ ডিগ্রি

ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের জনপথ। ছবি : কালবেলা
ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের জনপথ। ছবি : কালবেলা

মাঘের শুরুতেই হাড় কাঁপানো তীব্র শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ জেলার তাপমাত্রা শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে আজকে ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল, যা গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায বিষয়টি নিশ্চিত করেন।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। তবে শীত উপেক্ষা করেই সকালে বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ বিভিন্ন প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা। দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেলের পর থেকে উত্তরের হিমেল ঠান্ডা বাতাসের সঙ্গে শীত অনুভূত হতে থাকে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন পর পর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। এরই সঙ্গে উত্তর হিমালয় থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস ও কুয়াশায় তীব্র শীত অব্যাহত রয়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পর্বতের নিকটবর্তী উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ (রোববার) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল, যা গতকাল (শনিবার) সকাল ৯টায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X