ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ নবী উল্লাহ নবী। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ নবী উল্লাহ নবী বলেছেন, সাধারণ মানুষের আরাম আয়েশ হাসিনার সহ্য হয় না। এ জন্যই বিদেশের বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখে দেবে তরুণ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ডেমরায় তাজমহল রোডের খেলার মাঠে বিজয় দিবস নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা ভারতে বসে দেশের শান্তি বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তাকে যে কোনো মূল্যে দেশে এনে ছাত্র-জনতা হত্যার বিচার করতে হবে। নয় তো জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের মর্যাদা রক্ষা হবে না। শহীদদের আত্মার শান্তির জন্য হাসিনার বিচার অতিগুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ বক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান।

এ ছাড়াও ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শুভ হোসেন বাবু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শৈকত পণ্ডিত, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১০

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১১

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১২

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৩

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৪

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৫

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৬

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৭

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৮

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৯

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

২০
X