নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৩:২৭ এএম
অনলাইন সংস্করণ

'দেশের মানুষ তারেক রহমানকে চেনে না, চেনে খালেদা জিয়াকে'

নোয়াখালীতে আলোচনা সভায় মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ। ছবি : কালবেলা
নোয়াখালীতে আলোচনা সভায় মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ। ছবি : কালবেলা

দেশের মানুষ তারেক রহমানকে চেনে না কিন্তু বেগম খালেদা জিয়াকে সবাই চেনে, তিনি ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বলেও মন্তব্য করেছেন বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে নিজ বাড়িতে বেগম জিয়ার মুক্তিসহ আরোগ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনা মওদুদ বলেন, ‘তারেক রহমানের সঙ্গে আমার একঘণ্টা বৈঠক হয়েছে। এতে শুধু আমাকেই বলতে সুযোগ দিলো। সে আমার সন্তানের মতো, আমি তাকে বললাম-আপনাকে অনেকে ভালোবাসে, ইয়ং জেনারেশন ভালোবাসে কিন্তু দেশের মানুষ আপনার কাজ দেখে নাই আপনাকে চেনে না। তবে তারা বেগম জিয়াকে চেনে। তার এক ডাকে দেশের মানুষ রাস্তায় নেমে আসবে।’

তিনি বলেন, ‘আমার কথা শুনে তারেক রহমান একটু অবাক হলেন। যে তার মায়ের এত ক্ষমতা। আমি বললাম- হ্যাঁ, আপনার মা বেগম খালেদা জিয়া যদি এক ডাক দেয় দেশের মানুষ তার সামনে আসবে। এতটাই তার শক্তি ও আকর্ষণ যেটা জিয়াউর রহমানের ছিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন আমার ওই বৈঠকের পর তারেক রহমান মায়ের মুক্তির জন্য আরও বেগবান হতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া তিনি তার মায়ের জন্য আরও বেশি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এরপর থেকে সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ জেনেছে বেগম জিয়া বাংলার 'নেলসন ম্যান্ডেলা'।’

অনুষ্ঠানে বিএনপি নেতা মাস্টার ওবায়দুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক ছাত্রদল নেতা আতোয়ার রহমান পাবেল, হুসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হলেও এতে উপজেলা বা পৌর বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার কালবেলাকে বলেন, এ ধরণের কোনো অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নাই। এ প্রোগ্রাম কারা করেছে সেটাও আমি জানি না। কেউ আমাদের সঙ্গে যোগাযোগও করেনি।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে জাতীয় পার্টি সরকারের উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসন থেকে বেগম হাসনা জসীমউদ্দিন মওদুদ সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে ওই আসন থেকে মওদুদ আহমদ আবারও জাতীয় পার্টির এমপি নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯৬ সালে নির্বাচনে হেরে মওদুদ আহমদ বিএনপিতে যোগ দিলেও বিগত ২৬ বছর হাসনা মওদুদের নাম বিএনপির কোথাও দেখা যায়নি। তবে সম্প্রতি গঠিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হিসেবে তার নাম রাখা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১০

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১১

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১২

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৩

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৪

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৫

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৬

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৭

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৮

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৯

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২০
X