সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনওর বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ, তদন্ত কমিটি

ইউএনও শেখ রাসেল। ছবি : সংগৃহীত
ইউএনও শেখ রাসেল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালায় অনিয়ম ও দুর্নীতির তথ্য আড়াল করতে সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ উঠেছে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনার প্রতিকার চেয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক শাহীনুর রহমান।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তালা ইউএনওর কক্ষে পত্রিকার বিজ্ঞাপনের লটারির সময় এ ঘটনা ঘটে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর শেখ মো. রাসেল তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এরপর কেনাকাটাসহ তার বিভিন্ন অনিয়মের কথা জানতে পেরে কিছুদিন ধরে তথ্য-উপাত্ত নেওয়ার চেষ্টা করছিল শাহীনুর রহমান। বিষয়টি জানতে পেরে ইউএনও তার ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিজ্ঞাপনের লটারি প্রসঙ্গে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে শাহীনুর রহমানসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা কার্যালয়ে যায়। লটারি অনুষ্ঠান শুরুর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আওয়ামী লীগপন্থি এমন কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে না। এ সময় উপস্থিত সাংবাদিকরা মনঃক্ষুণ্ন হয়ে বলেন, পত্রিকার আবার দল আছে নাকি। এসব নিয়ে হট্টগোলের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের ইশারায় তার অফিস কক্ষে থাকা ঠিকাদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে কয়েকজন শাহীনুর রহমানকে হেনস্তাসহ অপমান অপদস্থ করে বের করে দেন।

শাহীনুর রহমান বলেন, শেখ রাসেল তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর কেনাকাটাসহ সামগ্রিক কার্যক্রমের তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করছিলাম। বিষয়টি নিয়ে ইউএনও বেশ অসন্তুষ্ট ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে সকল সাংবাদিকের উপস্থিতিতে লোক দিয়ে এভাবে অপমান অপদস্থ করেছেন। প্রকৃত অর্থে ইউএনও যোগদানের পরে বেশ কয়েকটি বিষয়ে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিষয়টি ঢাকতে তার নির্দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এদিকে, গণমাধ্যম কর্মীকে হেনস্থার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পক্ষান্তরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে নির্দোষ প্রমাণ করতে অভিযুক্ত জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা দৌড়ঝাঁপ শুরু করছেন বলে জানা গেছে।

খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার বলেন, সাংবাদিককে হেনস্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত টিম প্রতিবেদন জমা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X