মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহিত
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহিত

ঢাকা সাভারের আশুলিয়ায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার ও সুমন রহমান নামে দুজন মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ও রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহত শিউলি আক্তার (৩২) মুন্সিগঞ্জ জেলার নিমতলীর আলাউদ্দিনের মেয়ে। সুমন রহমান (৩০) শিউলির ভাই। এ ঘটনায় শিউলির স্বামী, দুই সন্তানসহ ৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আগুনে শিউলি আক্তারে শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শনিবার রাত ৩টা ২৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ছাড়া সুমন মিয়া (৩২) নামে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টা ৩৫মিনিটে মারা যান।

নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার সাভার উপজেলার আশুলিয়ার গোমাইল এলাকায় ভাই সুমন রহমানের ভাড়া বাসায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেড়াতে যান শিউলি। ওই বাসায় সুমন স্ত্রী শারমিন ও তাদের দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। এ ছাড়া ওইদিন সুমনের ভাই সোহেল, সুমনের মা সূর্যবানু, ফুফু জহুরা বেগমও ওই বাসায় এসেছিলেন। শবে বরাত উপলক্ষে পিঠাপুলির আয়োজন ছিল। রাত সাড়ে ৯টার দিকে রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেল বিকট শব্দ হয়। মুহূর্তেই ঘরে আগুন ধরে ১১ জন দগ্ধ হয়। পরে অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিউলি আক্তার শনিবার রাতে মারা যান এবং আজ মারা যান সুমন রহমান।

শনিবার চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে সূর্য বানু শরীরের ৭ শতাংশ, মোছা. জহুরা বেগমের ৫ শতাংশ, মো. মনির হোসেনের ২০ শতাংশ, সোহেল রানার ১০ শতাংশ, সুমন রহমানের ৯৯ শতাংশ, শিউলির ৯৫ শতাংশ, শারমিনের ৪২ শতাংশ, ছামিন মাহমুদের ১৪ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, সোয়াদের ২৭ শতাংশ, ও মোছা. সুরাহার ৯ শতাংশ পুড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X