বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনে প্রেম, অতঃপর...

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মধুপুর পৌর শহরের মালাউড়ি কাজীপাড়া এলাকায় এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

অভিযুক্ত ওই দুই বন্ধু হলেন উপজেলার পচিশা এলাকার সাইদুর রহমান রুবেলের ছেলে ফাহাদ খান ফাহিম (১৯) এবং গোপালপুর উপজেলার হেমনগর এলাকার মনিরুজ্জামানের ছেলে নাঈম মাহাদী সাফি (১৮)। এ ছাড়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরী মধুপুর উপজেলার পৌর শহরের কাজী পাড়া এলাকায় ভাড়াটিয়া।

জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক চলছিল ফাহিমের। বুধবার দুপুরে ওই কিশোরীকে দেখা করতে বন্ধু সাফির বাসায় ডেকে আনেন প্রেমিক ফাহিম। সেখানে দেখা করার পর ওই কিশোরীকে প্রেমিক ফাহিম ও তার বন্ধু সাফি ওই কিশোরীকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।

এমন ঘটনার জেরে বিকেলে দিকে কিশোরী নিজে থানায় পুলিশকে মৌখিক অভিযোগ করে। পরে মধুপুর থানা পুলিশ কিশোরীর সহযোগিতায় ধর্ষণকারী দুজনকে আটক করে।

এ বিষয়ের মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, রাতে ভুক্তভোগীর মা আসমা খাতুন দুই বন্ধুর নামে ধর্ষণের একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তরা বুধবার ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে তারা ভিডিও ধারণ করে।

তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও আরেকটি মামলা দায়ের করা হবে। তাদেরকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১০

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১১

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১২

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৩

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৪

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৫

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৬

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৭

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৯

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০
X