জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের পাতানো ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বৈদ্যুতিক ফাঁদ। ছবি : কালবেলা
বৈদ্যুতিক ফাঁদ। ছবি : কালবেলা

ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন ইদ্রিস খাঁ ও শেফালী বেগম দম্পতি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি বন্ধ করতে ভুলে যান। আর সেটি কাল হয় তাদের জন্য।

স্বপ্নের ফসল দেখতে গিয়ে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে যান শেফালী বেগম। কিন্তু বিদ্যুতের শকে তিনিও লুটিয়ে পড়েন মাটিতে। মুহূর্তের ব্যবধানে নিভে যায় দুটি প্রাণ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানাধীন বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা নিজেদের ভুট্টা ক্ষেত রক্ষার জন্য বন্যপ্রাণী তাড়াতে বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সেটি বন্ধ করতে ভুলে যান। সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পর্শ হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পর্শ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১০

আওয়ামী লীগ সমর্থককে গুলি

১১

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১২

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৩

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৪

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

১৫

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

১৬

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১৭

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৮

সংসদে আইন পাস / অনলাইন জুয়ায় ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

১৯

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

২০
X