কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এমন ভোট উৎসব করতে চাই, যাতে জনগণ ঈদের আনন্দ পায় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদ্‌যাপন করতে পারে। আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন হোক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কারো হুকুমমতো চলবে না, সরকারের চাহিদানুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করবও না। এটা আমাদের অঙ্গীকার।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম ইসলামিয়া তাহফিজুল কুরআন অ্যাকাডেমির পরিচালক আলহাজ্ মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী।

পরে পারিবারিক কবরস্থানে বাব-মায়ের কবর জিয়ারত করে বিকেলে ঢাকার উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন সিইসি নাছির উদ্দীন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X