শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে : মাওলানা জালালুদ্দিন

শরীয়তপুরে ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। ছবি : কালবেলা 
শরীয়তপুরে ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। ছবি : কালবেলা 

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না।

সোমবার (১৭ মার্চ) শরীয়তপুরের একটি রেস্তোরাঁয় জেলা খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যে দেশে আছিয়ার মতো ছোট্ট শিশুরা নিরাপদ না, সেই দেশে ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আর কারও যেন আছিয়ার মতো করুণ পরিণতি না হয়, শিশুদের জন্য নিরাপদ হোক দেশ। আর ফ্যাসিস্ট অপশক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১০

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১১

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১২

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৩

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৪

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৫

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৬

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৭

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

২০
X