খুলনা ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

পানি দিবস উপলক্ষে খুলনায় গোলটেবিল আলোচনা

বিশ্ব পানি দিবসে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
বিশ্ব পানি দিবসে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

মিঠা পানির উৎস সংরক্ষণ, জলবায়ু সহনশীল পানির প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিশ্ব পানি দিবস-২০২৫ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে মিঠা পানির প্রাপ্যতা ও প্রবেশযোগ্যতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি ও পরিবেশ বিদ্যা বিভাগ এবং ডর্প যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

আলোচনায় বিশেষজ্ঞরা জানান, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীর প্রবাহ কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এছাড়া, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও শিল্প দূষণের কারণেও পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সানাউল ইসলাম আলোচনায় বলেন, ‘নদীর প্রবাহ হ্রাস, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন ও অপরিকল্পিত নগরায়ণ মিঠা পানির সংকটকে আরও গভীর করেছে।’ তিনি নারীদের ওপর এর নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন।

প্যানেল আলোচনায় সরকারি-বেসরকারি সংস্থা এবং একাডেমিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা মিঠা পানির উৎস সংরক্ষণ, জলবায়ু সহনশীল পানির প্রযুক্তির ব্যবহার এবং নীতিগত হস্তক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা গবেষণা ও নীতি সহায়তা জোরদার করা, টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলা এবং পানি ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সুপেয় পানি সংরক্ষণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আলোচনায় অংশগ্রহণকারীরা টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। যার মধ্যে রয়েছে মিঠা পানির উৎস সংরক্ষণ, জলবায়ু সহনশীল পানির প্রযুক্তির ব্যবহার, স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপনার উন্নয়ন এবং বহুপাক্ষিক অংশীদারিত্ব। সরকারের বিভিন্ন সংস্থা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), এনজিও এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এ বিষয়ে নীতিগত হস্তক্ষেপ ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

আলোচনায় সরকারি সংস্থা, একাডেমিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। হেলভেটাস বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু বিভাগের ডোমেইন কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহমুদুল হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X