সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১

হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া। ছবি : সংগৃহীত
হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। রেবাবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

নিহত ব্যক্তিরা হলেন ছাতক উপজেলার করছখালী গ্রামের হুমায়ুন রশিদ (২৫) ও শাহিন মিয়া (২২)। এ ঘটনায় হোসাইন আহমদ (২৩) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ সড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কয়েক মাস আগেও একই সড়কে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।

ওসি মো. মোখলেছুর রহমান জানান, যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X