খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মন্দিরের তালা কেটে কৃষ্ণের মূর্তি চুরি

আর্য্য হরিসভা মন্দির। ছবি : কালবেলা
আর্য্য হরিসভা মন্দির। ছবি : কালবেলা

খুলনার দাকোপে ঐতিহ্যবাহী আর্য্য হরিসভা মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৩টায় লাউডোব ইউনিয়নের ওই মন্দিরের দুটি তালা কেটে দুষ্কৃতকারীরা মূর্তিটি চুরি করে নিয়ে যায়।

আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্য সচিব বাপী রায় বলেন, মন্দিরের বাইরের অংশে সিসিটিভি থাকলেও কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় নামকীর্তন বা ধর্মীয় আলোচনার ব্যবস্থা থাকে। মন্দিরের সেবাইত স্থানীয় ভক্তদের নিয়ে এসব ধর্মীয় কাজ পরিচালনা করেন। মঙ্গলবার রাত ৯টায় মন্দিরের প্রাত্যহিক কার্যক্রম শেষে সেবাইত এবং ভক্তরা মন্দিরের গেটে তালা দিয়ে বাসায় চলে যান। গভীর রাতে মন্দিরের তালা কেটে পিতলের উপর সোনালি রং করা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের মূর্তিটি চুরি হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, জামা প্যান্ট পরা দুজন মন্দিরের দিকে যান। তাদের মুখে মাঙ্কী টুপি দিয়ে ঢাকা ছিল। হাতে তালা কাটার যন্ত্র ছিল। মন্দিরের ভেতর ঢুকে আড়াই মিনিটের মধ্যে মূর্তি নিয়ে তাদের বের হয়ে যেতে দেখা যায়। মন্দিরের ভেতর কম করে লাখ তিনেক টাকার সামগ্রী থাকলেও দুর্বৃত্তরা শুধু মূর্তি ও রাধারানীর মূর্তির একজোড়া ইমিটেশনের কানের দুল নিয়ে যায়। সোনালি রঙের পিতলের মূর্তিই হয়তো টার্গেট ছিল।

বাপী রায় আরও বলেন, ৪৫ বছর ধরে এই মন্দিরে ছয়-সাত দিনব্যাপী নামযজ্ঞ হয়ে আসছে। এ সময় এখানে লাখো মানুষের সমাগম হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দিরের তালা কেটে কৃষ্ণমূর্তি চুরি হয়েছে, তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি। অপরাধীদের ধরতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে মন্দিরে চুরিসহ এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দাকোপের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বুধবার (২৬ মার্চ) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। স্থানীয়রা জানান, কিছুদিন ধরে দাকোপ এলাকায় ব্যাপক চোরের উপদ্রব দেখা যাচ্ছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এমনকি দিনের বেলাতেও ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X