লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : টিপু

নাটোরের লালপুরে ইফতার মাহফিলে বক্তব্য দেন তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা
নাটোরের লালপুরে ইফতার মাহফিলে বক্তব্য দেন তাইফুল ইসলাম টিপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, দেশের অভ্যন্তরে ও বাইরে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্র দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মোকাবিলা করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহাফিলে তিনি এ কথা বলেন।

টিপু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার দেশ ছেড়ে পালিয়েছে। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের সময় নিজের ছেলে সন্তানকে নিরাপদে রেখে শেখ মুজিব দেশ থেকে পালিয়ে গিয়ে পাকিস্তানে আত্মসমর্পণ করেছিলেন। শেখ হাসিনা দেশ থেকে নিজের পরিবারের লোকজনকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান শত প্রতিকূলতার মাঝেও দেশের মানুষের জন্য অন্যায়ের কাছে আপস না করে সংগ্রাম চালিয়ে গিয়েছেন।

তিনি বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছি। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের সঙ্গে থাকব। আমরা ঐক্যবদ্ধ হয়ে লালপুর-বাগাতিপাড়াকে একটি মডেল জায়গা হিসেবে রূপান্তরিত করতে চাই। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- লালপুর গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকার, যুগ্ম আহ্বায়ক একেএম শারফুল ইসলাম লেলিন, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X