রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বউ বাপের বাড়ি থেকে না ফেরায় পৃথিবী ছাড়লেন স্বামী

বউ বাপের বাড়ি থেকে না ফেরায় পৃথিবী ছাড়লেন স্বামী

রাজশাহীর বাঘা উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মতিউর রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

নিহত মতিউর রহমান বাঘার ঝিনা রেলগেটপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, মতিউর বছর দুয়েক আগে বিয়ে করেন। তাদের দুই মাসের একটি সন্তান আছে। কিছুদিন আগে স্বামীর ওপর রাগ করে মতিউরের স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে নানাভাবে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করেও ব্যর্থ হন মতিউর। এ ঘটনায় অভিমান করে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ছাড়া মতিউর দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন।

ওসি আরও বলেন, মতিউর ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X