মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১১ বছর পলাতক, ঢাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রায়হান আটক। ছবি : কালবেলা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রায়হান আটক। ছবি : কালবেলা

দীর্ঘ ১১ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রায়হান ওরফে মুন্না প্রাং (৪৫) কে ঢাকা থেকে আটক করেছে র‌্যাব। রায়হান বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল গভীর রাতে বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান জয়পুরহাট জেলার শান্তিনগর মাছুয়াপল্লি গ্রামের মৃত মাজেদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হান মুন্নার বিরুদ্ধে নিষিদ্ধ ফেনসিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক রায়হান মুন্নাকে যাবজ্জীবন সাজার রায় দেন। এরপর থেকে সে পলাতক ছিল।

র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে গতকাল গভীর রাত দুটার দিকে ঢাকা জেলার বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X