দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে এক বৃদ্ধাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়ন শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আলী আকবর খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পিয়ারা বেগম (৮০)। তিনি শ্রীরামপুরের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর খাঁর স্ত্রী। আটক মনির মিরা শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন মিরার ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী হোসেন মিরার ছেলে মনির মিরা (৪৫) শনিবার রাত ২টার দিকে প্রতিবেশী বৃদ্ধা পিয়ারা বেগমের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে গলাটিপে হত্যা করে দৌড়ে পালিয়ে যায় ঘাতক। প্রতিবেশী লোকজন ছুটে এসে পিয়ারার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোবরার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক মনির মিরাকে আটক করে পুলিশ। চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় স্থানীয়দের সহায়তায় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১০

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

১১

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন ১২ গ্রাম

১২

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

১৩

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

১৪

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১৬

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১৭

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৮

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৯

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

২০
X