লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের হামলায় বিএনপি নেতার কবজি বিচ্ছিন্ন

বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের লোকজনের হামলায় ডান হাতের কবজি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য। আহত অন্য দুজন হলেন, মিরাজুল ফকিরের ভাই ইমরান ফকির (৪৭) এবং বাবুল শরিফ (৩৪)। এর আগেও মিরাজ ফকির সন্ত্রাসী হামলার শিকার হয়ে ডান পা হারান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এড়েন্দা বাজারে মিরাজ ফকিরের সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগের রওশন কাজী গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর বেলা ১টার দিকে সারুলিয়া গ্রামে মিরাজুল ইসলাম ফকিরের বাড়ির ওপর গিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলাকালে মিরাজ ফকিরের ডানহাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিপক্ষ মো. রওশন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X