বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মরদেহ ঘরে রেখে পরীক্ষার হলে খাইরুল

বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারি। ছবি : কালবেলা
বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারি। ছবি : কালবেলা

বরগুনার বেতাগীতে বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারি নামে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় সে।

খাইরুল বেপারি বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামের আমজেদ বেপারির ছেলে। সে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, আমজেদ বেপারি (৬৩) মঙ্গলবার রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। আমজেদ বেপারি দিনমজুর ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বুধবার আসর নামাজের পর তার বাবার দাফন করা হবে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. বশির গাজী কালবেলাকে বলেন, খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১০

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১২

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৩

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৫

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৭

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

১৮

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

১৯

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

২০
X