মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
রানা প্লাজা ধসের ১২ বছর

নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার দাবি

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে এ কর্মসূচিতে অংশ নেন নিহতদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন বলেন, রানা প্লাজা ধসের ১২ বছর পেরিয়ে গেলেও নিহত ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড।

বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন এবং নিহতদের পরিবারকে সহায়তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় সম্মিলিত শ্রমিক ফেডারেশন, রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X