হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশুরা। মারা যাওয়া শিশু দুজন সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তারা সাঁতার জানত না বলে জেনেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X