বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন জুঁই

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। ছবি : কালবেলা
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। ছবি : কালবেলা

বগুড়ায় একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।

টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফলভাবে সিজার সম্পন্ন হয়। বর্তমানে মা ও সন্তানরা হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।

জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরব প্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। গত বছর জান্নাতি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন এবং স্বামীর সঙ্গে কিছুদিন কাটানোর পর দেশে ফেরেন।

হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুঁইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। পরিবারের সবাই খুশি।

ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত বছরের অক্টোবর মাসে বগুড়ায় অনন্যা মোদক নামের এক নারীও একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছিলেন। শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। অনন্যা মোদক মূলত ঠাকুরগাঁওয়ের বাসিন্দা হলেও বগুড়ায় বসবাস করছিলেন।

এ ছাড়াও একই বছর সেপ্টেম্বরে জেলার শেরপুরে লাবনী আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে জন্ম দিয়েছিলেন তিন কন্যা সন্তানের। তাদের নাম রাখা হয় হোমায়রা, লাবীবা ও আফিফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X