বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, অতঃপর...

গাইবান্ধায় জব্দকৃত ২০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ। ছবি : কালবেলা
গাইবান্ধায় জব্দকৃত ২০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ। ছবি : কালবেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইয়ুব আলী নামের এক চাষির পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করেন। এ খবরে সেখানে ছুটে যান উপজেলা মৎস্য কর্মকর্তা। পরে সেখান থেকে ২০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এসময় চাষিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন। পরে সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার একটি পুকুর থেকে ২০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়। এ মাছ চাষের দায়ে পুকুরের মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে এই মাছ চাষ করতে নিষেধও করেন তারা।

স্থানীয় সাজু মিয়া বলেন, এ মাছ খেয়েছি। দাম কম হওয়ায় এলাকার বাজার থেকে তা কিনে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। জানতাম না এই মাছ নিষিদ্ধ।

গোবিন্দগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, পিরানহা মাছ চাষ হচ্ছে এমন তথ্য পাওয়ায় ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করি। এমন তথ্য পেলে স্থানীয় প্রশাসনকে নিয়ে আগামীতেও অভিযান করা হবে। স্থানীয় বাজারে প্রতি কেজি পিরানহা ১৫০ টাকায় বিক্রি হয়। সে হিসাবে ২০ মণের দাম দাঁড়ায় ১ লাখ ২০ হাজার টাকার মতো। জব্দ করা পিরানহা পরে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান কালবেলাকে জানান, উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া এলাকার পুকুরের মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার পুকুর থেকে ২০ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়। পরে জব্দকৃত পিরানহা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, পিরানহা মাছ দেশে নিষিদ্ধ। সমগোত্রের হওয়ায় পিরানহার মতো দেখতে পাকু মাছও দেশে নিষিদ্ধ করেছে সরকার। তারপরও দেশের বিভিন্ন জায়গায় এই গোত্রের মাছের চাষ হচ্ছে। বাজারে বিক্রিও হচ্ছে। দামে তুলনামূলক সস্তা হওয়ায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা এই মাছ কিনছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১০

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১১

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১৪

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৫

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৬

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৭

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৮

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৯

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

২০
X