রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

রুবেল সরদার। ছবি : সংগৃহীত
রুবেল সরদার। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে রুবেল সরদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল সরদার (৪০) শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন বলে দাবি পুলিশের। তবে নিহতের পরিবারের দাবি, রুবেলকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তিও হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর রাতে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাইম ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ও ছোরা উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতির ওই মামলায় জামিনে ছিলেন রুবেল।

রুবেলের ছোট ভাই জুয়েল সরদার বলেন, আমার ভাই আগে পাবলিক হেলথ্ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। গত রোজার আগে তিনি তার দোকানটি বিক্রি করে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বন্যা গত ৪ মাস ধরে তিন বছর বয়সী একমাত্র মেয়ে হুমায়রাকে নিয়ে শহরের আটাশ কলোনি এলাকায় বাবার বাড়িতে থাকেন।

তিনি আরও বলেন, আমার ভাই তার ঘরে একাই থাকতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে আমি তাকে তার ঘরে দেখেছি। এরপর তিনি কখন বাড়ি থেকে বের হয়েছেন তা জানি না। বুধবার সকাল ৬টার দিকে আমি খবর পাই, পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোরের সামনে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।

জুয়েল সরদার বলেন, আমার ভাইয়ের মরদেহ দেখে মনে হচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার শরীরে ধুলোবালি লেগে আছে। তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি ভাইয়ের স্বাভাবিক মৃত্যু পাওয়া যায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা এর বিচার চাই।

রুবেলের স্ত্রী বন্যা বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আমার স্বামী আমার বাবার বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে বাজারে যান। মেয়েকে বাজার থেকে ঘুরিয়ে খাবার কিনে দিয়ে তিনি আবার আমার কাছে দিয়ে চলে যান। এরপর সকাল ৭টার দিকে আমি খবর পাই, পাবলিক হেলথ্ মোড়ে আমার স্বামীর মরদেহ পড়ে আছে। আমার স্বামী এর আগে স্ট্রোক করেছিলেন। তবে আজ কি কারণে তার মৃত্যু হয়েছে তা সঠিক বলতে পারছি না।

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন জানান, মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকাল ৭টার দিকে তিনি খবর পান যে, তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পাবলিক হেলথ্ মোড়ে একটি দোকানের বারান্দা থেকে রুবেল সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে সময় দিন: গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১০

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১২

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৩

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৪

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১৫

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৬

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৮

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৯

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

২০
X