বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ মে ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মহিলা আ.লীগের ২ নেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগের দুই নেত্রী। ছবি : কালবেলা
গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগের দুই নেত্রী। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ মে) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১১ মে) গভীর রাতে সীমাবাড়ী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন– সীমাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সম্পাদক ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোমেনা খাতুন (৫৩) এবং মহিলা আওয়ামী লীগের একই শাখার সদস্য শিখা খাতুন (৪৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি। ওই সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করেন। এ সময় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই এমপি, তাদের ছেলে ও ব্যক্তিগত সহকারীসহ মোট ১৪১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে মোমেনা খাতুন ও শিখা খাতুনের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১০

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১১

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৪

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৬

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৭

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৮

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৯

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X